কালো টাকা দিয়ে কারাগার থেকে সন্ত্রাসীদের বাইরে আনা হচ্ছে: গোলাম পরওয়ার

৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০২:২৮

এবার কালো টাকা দিয়ে ভোট কিনতে ব্যর্থ হয়ে এখন কারাগার থেকে সন্ত্রাসীদের ছাড়িয়ে আনার চেষ্টা চলছে—এমন অভিযোগ করেছেন খুলনা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভোটগ্রহণের পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তাকে বিশেষভাবে সতর্ক দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, ভোটের দিন সন্ত্রাসীদের ব্যবহার করে ভোটারদের নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করার পরিকল্পনা করা হচ্ছে।

এ ছাড়া ঢাকায় ইনকিলাব মঞ্চ ও সরকারি কর্মচারীদের চলমান আন্দোলনে পুলিশের হামলার তীব্র নিন্দা জানান জামায়াতের এই নেতা। তিনি বলেন, আন্দোলনকারীদের দাবিগুলো যৌক্তিক এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব ছিল। তবে নির্বাচন মাত্র কয়েক দিন আগে এ ধরনের আন্দোলন কর্মসূচি আয়োজনকে তিনি সমীচীন নয় বলেও মন্তব্য করেন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।