কারাবন্দি সাবেক মন্ত্রীর মৃত্যু

৭ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৪:১৮

দিনাজপুর জেলা কারাগারে বন্দি থাকা সাবেক পানিসম্পদমন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কারা সূত্র থেকে জানা যায়, আজ সকালে রমেশ চন্দ্র সেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

গত বছরের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে ১৭ আগস্ট তাঁকে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছিল। তিনি মোট তিনটি মামলায় কারাগারে বন্দি ছিলেন।

রমেশ চন্দ্র সেন দীর্ঘ রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি আওয়ামী লীগের সাবেক সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন এবং সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে দলটির মনোনয়ন নিয়ে বিজয়ী হন।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।