তরুণদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক: পীর চরমোনাই

২ ফেব্রুয়ারি ২০২৬, ১:১৯:০৬

এবার তরুণ ভোটারদের বলব তোমাদের প্রথম ভোট হোক ইসলামের পক্ষে। আলেম ওলামারা যদি ইসলামের পক্ষে কথা না বলেন, তাহলে এই দেশে আবার আগাছা জন্মাবে। এই আগাছা যেন জন্মাতে না পারে, আপনাদের মুখ খুলে কথা বলতে হবে।

গতকাল রোববার রাতে কুমিল্লার নাঙ্গলকোট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের হাতপাখার নির্বাচনি জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চরমোনাই এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, ৫৪ বছরে বাংলাদেশে যা পাওয়ার ছিল, আমরা তা পাই নাই, বরং পেয়েছি তার উল্টো। যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন না চায়, আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করেন না। নির্বাচনের সময় কিছু সুন্দর সুন্দর কথা, আর কালো টাকার বিনিময়ে অনেকে তার বিবেক কে বিক্রি করে দেয় । যার কারণে আমাদের দেশটি অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে।

এদিকে কুমিল্লা–১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হাবিবুর রহমান মিসবাহ (কুয়াকাটা), মাওলানা নুর ইসলাম মীর প্রমুখ।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।