স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে “ইফেক্টিভনেস অব অল ইন এডুকেশন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

২১ জানুয়ারি ২০২৬, ২:০৭:৪১

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (SUB)-এর উদ্যোগে “Effectiveness of AI in Education” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আয়োজিত এ সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল এইচ. খান—Speaker, Author, Educator & Consultant এবং Founder of Modern E-Learning।

সেমিনারের সভাপতিত্ব করেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, সকল বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ এবং প্রায় এক শতাধিক শিক্ষার্থী।

মূল বক্তব্যে ড. বদরুল এইচ. খান শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকারিতা, শেখার অভিজ্ঞতা উন্নয়নে AI-এর ভূমিকা এবং ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন। তিনি বলেন, সঠিক পরিকল্পনা ও নৈতিক কাঠামোর মধ্যে AI প্রয়োগ করলে শিক্ষা হবে আরও ব্যক্তিকেন্দ্রিক, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর।

সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আখতার হোসেন খান বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের বাস্তবতায় উচ্চশিক্ষায় AI ও আধুনিক প্রযুক্তির সংযোজন সময়ের দাবি। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ গুণগত শিক্ষা নিশ্চিত করতে উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছে এবং ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

সেমিনারটি শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং অংশগ্রহণকারীদের জন্য একটি ফলপ্রসূ ও শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হয়। আলোচনার বিষয়বস্তু, বাস্তব উদাহরণ এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে শিক্ষার্থীরা AI–ভিত্তিক শিক্ষার বাস্তব প্রয়োগ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করে। একই সঙ্গে শিক্ষকবৃন্দ আধুনিক শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে মূল্যবান দৃষ্টিভঙ্গি বিনিময়ের সুযোগ পান। সামগ্রিকভাবে, সেমিনারটি জ্ঞান বিনিময় ও একাডেমিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।