রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ৩
তলায় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত ও ১৩ জন হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আহতদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, উত্তরা ১১ নং সেক্টরের ১৮ নম্বর সড়কের ৭ তলা ভবনের ২য় তলায় এই আগুনের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, সকাল ৮টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সর্ভিসের ২টি ইউনিট। এরপর ফায়ার সার্ভিস সদস্যদের চেষ্টায় ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা হয়।
তারা আরও জানিয়েছে, নিহতদের মধ্যে ২ জন নারী ও একজন পুরুষ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
