শৃঙ্খলা পরিপন্থী আখ্যা দিয়ে রাশেদকে বহিষ্কার করলেন নুর, ফেসবুকে লিখলেন এটা রাজনৈতিক কৌশল
এবার গণঅধিকার পরিষদ থেকে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রাতে দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গণঅধিকার পরিষদ থেকে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রাতে দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। রাশেদ খানের গণঅধিকার ছেড়ে বিএনপিতে যোগ দেয়ার বিষয়টি গণমাধ্যমে আসার পরই এমন সিদ্ধান্ত নিল দলটি।
গণঅধিকারের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাওয়ায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
