ক্ষমতায় এলে কোরআন-সুন্নাহ বিরোধী আইন পাশ করবে না বিএনপি: সালাহউদ্দিন

২৩ ডিসেম্বর ২০২৫, ৫:০৩:২৩

আগামী নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। একই সাথে তিনি জানিয়েছেন, ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেয়া হবে

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।

এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় আসলে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাশ করবে না। কওমি মাদ্রাসা থেকে পাস করা শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে।

অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংশোধন করে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বিলুপ্ত করেছিল আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা হবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।