নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, যত বাধাই আসুক: সিইসি নাসির উদ্দিন
এবার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে সবার সহযোগিতার প্রয়োজন। আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। যত বাধাই আসুক নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান।
আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আসা করি তরুণদের পাশে পাবো। তরুণদের শক্তি ছাড়া দেশ গঠন সম্ভব নয়। এ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন। এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ করে দিয়েছি, যা ৫৪ বছর পর হচ্ছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
