বন্ধুত্বের টানে বাংলাদেশে এলেন যুক্তরাষ্ট্রের নাগরিক

২৫ অক্টোবর ২০২৫, ১১:১৯:২৮

এবার বন্ধুত্বের টানে বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের নাগরিক তেরি পারসন (৫৮)। নাটোরের গুরুদাসপুর উপজেলার সেতু মোল্লা নামে এক রাজমিস্ত্রির আমন্ত্রণে আসেন তিনি।

গত মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে বন্ধুকে নিয়ে নিজের গ্রামে ফেরেন এবং নিজ হাতে চালানো ব্যাটারিচালিত অটোরিকশায় ঘুরিয়ে দেখান পুরো গ্রাম।

জানা যায়, গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চর বালশা গ্রামের সেতু মোল্লা পেশায় রাজমিস্ত্রি ও ভ্যানচালক। পাশাপাশি তিনি নিজের ফেসবুক পেজে নানা সামাজিক ও মানবিক বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন। প্রায় ২৫ দিন আগে তার একটি ভিডিওতে যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ব্যবসায়ী তেরি পারসন লাইক দেন। সেই লাইক থেকেই শুরু হয় কথোপকথন, ধীরে ধীরে গড়ে ওঠে বন্ধুত্ব।

তিনি আরও বলেন, এটা আমার জীবনের অন্যতম সেরা ভ্রমণ। বাংলাদেশের মানুষ খুব আন্তরিক ও সরল। আমেরিকায় জীবনযাপন অনেক ব্যয়বহুল ও যান্ত্রিক, কিন্তু এখানে মানুষ খুব সাধারণভাবে বাঁচে- এটাই সবচেয়ে সুন্দর বিষয়।

তেরি পারসন আরও ১১ দিন বাংলাদেশে থাকবেন। এরপর নিজ দেশে ফিরে যাবেন। তবে যাওয়ার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আবারও ৬ মাস পর বাংলাদেশে ফিরে আসবেন এবং নিজের বন্ধুদের বলবেন- বাংলাদেশ ভ্রমণের জন্য।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।