ডাকসু ভোটে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ
এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদলের বিরুদ্ধে ভুয়া বুথ বসানোর অভিযোগ তুলেছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ছাত্রদল ভোটারদের বিভিন্ন তথ্য দিচ্ছে ও লিফলেট বিতরণ করছে। তারা বলছে এগুলো ভোটারদের তথ্য, কিন্তু যদি সত্যিই ভোটারের তথ্য হত, তাহলে প্রার্থীদের নাম লেখা থাকতো না। এ ধরনের কর্মকাণ্ড নির্বাচনী পরিবেশ নষ্ট করছে।’
মুসাদ্দিক আরও বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছি। যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে বোঝা যাবে নির্বাচন কমিশন ছাত্রদলকে সমর্থন করছে।’
এই অভিযোগের জবাবে ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানভীর বারী হামিম জানান, ‘আমরা সব কার্যক্রম ভোটকেন্দ্র থেকে অন্তত ১০০ ফুট দূরে রেখেছি এবং কোনোরূপ নিয়ম লঙ্ঘন করা হয়নি।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
