প্রচ্ছদ / আন্তর্জাতিক / বিস্তারিত
হামলার মাত্র ৫ দিনেই ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামত করলো ইরান, যোগাযোগ স্বাভাবিক
১৩ এপ্রিল ২০২৬, ৪:২৬:২২
এবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরান থেকে তাবরিজ এবং তাবরিজ থেকে মাশহাদ রেলপথের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। ফলে চার থেকে পাঁচ দিন বন্ধ থাকার পর আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় রেললাইনসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটির বিভিন্ন অঞ্চলে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
আইআরএনএ আরও জানায়, মেরামত করা লাইনে তেহরান থেকে তুরস্কের ভান শহরের উদ্দেশ্যে একটি তেহরান–তাবরিজ–ভান ট্রেন রাতেই যাত্রা করেছে। সূত্র: আল জাজিরা
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD

























মন্তব্য