স্পিকারের সহধর্মিণী ও জামায়াত এমপির মায়ের মৃত্যুতে সংসদে মোনাজাত করলেন চিফ হুইপ
২৯ মার্চ ২০২৬, ৬:৪০:০৫
এবার জাতীয় সংসদে দুইজনের মৃত্যুতে দোয়া পরিচালনা করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের বিএনপি সংসদ সদস্য মো. নূরুল ইসলাম (নুরুল ইসলাম মনি) এ দোয়া পরিচালনা করেন।
আজ রবিবার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে এই দোয়া অনুষ্ঠিত হয়।
জানা গেছে, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ এবং যশোর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোক্তার আলীর মায়ের মৃত্যুতে এ দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD

























মন্তব্য