চিকিৎসাধীন অবস্থায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ
২৮ মার্চ ২০২৬, ১:২৮:২৬
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সহধর্মিণী দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আজ শনিবার (২৮ মার্চ) সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর ১টা ২৯ মিনিট সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারসূত্রে জানা যায়, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পরদিন ৩০ মার্চ প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, বেলা ১১টায়।
এরপর বাদ জহুর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজার পর বনানী সামরিক বাহিনীর কবর স্থানে দাফন করা হবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD

























মন্তব্য