প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ সভা
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয়’ নিয়ে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ‘পিএমও বাংলাদেশ – প্রধানমন্ত্রীর কার্যালয়’ ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ২ মিনিটে সচিবালয়ে পৌঁছান এবং কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করেন। এর পর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন।
এরপর তিনি মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে বসে জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে সভার সূচনা ও সভাপতিত্ব করেন। সভায় জ্বালানি সরবরাহ, মূল্য স্থিতিশীলতা এবং সম্ভাব্য নীতিমালা বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়েছে।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা উপস্থাপন করা হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য