যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেয়াকে ‘আগ্রাসন’ হিসেবে দেখা হবে, ইরানের হুঁশিয়ারি
এবার মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে দেয়াকে ‘আগ্রাসন’ হিসেবে দেখা হবে বলে যুক্তরাজ্যকে জানিয়েছে ইরান। একটি বিবৃতি অনুসারে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার ব্রিটিশ প্রতিপক্ষকে বলেছেন যে, যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়াকে আগ্রাসনে অংশগ্রহণ হিসেবে দেখা হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুসারে, আব্বাস আরাঘচি এক ফোনকলে বলেছেন, ‘এ ধরনের কর্মকাণ্ড অবশ্যই আগ্রাসনে অংশগ্রহণ হিসেবে গণ্য হবে এবং দুই দেশের সম্পর্কের ইতিহাসে তা লিপিবদ্ধ থাকবে।’
এদিকে, ডনের প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি তার ব্রিটিশ প্রতিপক্ষ ইভেট কুপারকে ফোনে বলেছেন যে, যুক্তরাষ্ট্রের যেকোনো ব্রিটিশ ঘাঁটি ব্যবহারকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণ হিসেবে দেখা হবে।
তবে, কুপারের সঙ্গে এই ফোনকলটি কখন হয়েছিল তা স্পষ্ট নয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে হামলার জন্য তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়ার আহ্বান জানান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য