মোজতবা খামেনির নেতৃত্বে ইরান আগের পথেই চলবে: ফিলিস্তিনিগোষ্ঠী
এবার ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখা বলেছে, নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নেতৃত্বে ইরান আগের মতোই প্রতিরোধ ও ফিলিস্তিনের প্রতি সমর্থনের নীতি চালিয়ে যাবে। হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন। আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে দেওয়া ওই বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি নতুন নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। তার নেতৃত্বে ইরান একই নীতি অনুসরণ করবে। আবু ওবেইদা জানান, চলমান হামলার মধ্যেও ইরানে কুদস দিবস উপলক্ষে লাখো মানুষ রাস্তায় নেমে সমাবেশ করেছে। এতে দেশটির শীর্ষ নেতারাও অংশ নেন।
তিনি বলেন, এই সমাবেশ প্রমাণ করে যে ফিলিস্তিনের প্রতি সমর্থনের অবস্থান থেকে ইরান সরে যাবে না। এদিকে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক পাল্টা হামলারও প্রশংসা করেন।
আবু ওবেইদা বলেন, কুদস দিবস মুসলিম বিশ্বের মানুষকে একত্রিত হওয়ার এবং ফিলিস্তিন ইস্যুকে সামনে আনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য