রমজান উপলক্ষে ১৮৫৬ বন্দিকে ক্ষমা করলেন দুবাইয়ের শাসক
এবার রমজান মাস উপলক্ষে ১ হাজার ৮৫৬ জন বন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তাদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। আল মাকতুম সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক। মুক্তি পাওয়া বন্দিরা বিভিন্ন দেশের নাগরিক এবং তারা দুবাইয়ের সংশোধনাগার ও শাস্তিমূলক প্রতিষ্ঠানে আটক ছিলেন।
দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ইসাম ইসা আল-হুমাইদান জানান, শেখ মোহাম্মদের এই ক্ষমা প্রদর্শন তার মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। এর মাধ্যমে বন্দিদের পরিবারে আনন্দ ফিরিয়ে আনা এবং তাদের নতুন জীবন শুরু করে সমাজে পুনরায় একীভূত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, দুবাই পাবলিক প্রসিকিউশন ইতোমধ্যে দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করে এই নির্দেশ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া শুরু করেছে। রমজান সামনে রেখে প্রতি বছরই আমিরাতের শাসকদের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হয়, যা সমাজে ইতিবাচক বার্তা বহন করে। সূত্র: গালফ নিউজ
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য