১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ: ইসি সচিব

১২ ফেব্রুয়ারি ২০২৬, ১:৫৬:৪৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটে বেলা ১২ পর্যন্ত ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি) ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৪২ হাজার ৬৫১টা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

তিনি বলেন, দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য এসেছে নির্বাচন কমিশনের হাতে। কিছু জায়গায় সহিংসতা ঘটলেও তা গুরুতর কিছু না। কোনো ভোট কেন্দ্রে ভোট স্থগিত হয়নি। আশংকাজনক কোনো বিশৃঙ্খলা ঘটেনি।

তিনি জানান, ময়মনসিংহ ১ আসনের একজন প্রিজাইডিং অফিসার মারা গেছেন সেই কেন্দ্রে রিপলেসমেন্ট দেয়া হয়েছে। 

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য