আইডি হ্যাকের বিষয়টি স্পষ্টের পরও এটা নিয়ে ব্যবসা করছে একটি দল: জামায়াতে আমির

৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:২৩:২২

এবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আইডি হ্যাকের বিষয়ে সবকিছু স্পষ্ট হওয়ার পরও এটাকে নিয়ে ব্যবসা করছে একটি রাজনৈতিক দল।

আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে কিশোরগঞ্জে জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পঁচা রাজনীতি নয়, ২৪-এর যুব সমাজ পরিবর্তন চায়। জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকে দেওয়া হবে না। নারী ইস্যুকে কাজে লাগিয়ে কিছু গ্রুপ জামায়াতের পেছনে লেগেছে। চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। জনতার রায়কে অভিনন্দন জানাতে প্রস্তুত জামায়াত।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য