রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার

২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭:০৩

ছবি: সংগৃহীত

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে ৩৩,২৪৫.৫০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৩.২৫ বিলিয়ন ডলার। সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৮.৭৫ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে বলা হয়েছে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানি আয়ের স্থিতিশীলতা রিজার্ভ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, এই রিজার্ভ দিয়ে দেশের কয়েক মাসের আমদানি ব্যয় সহজে মেটানো সম্ভব, যা দেশের অর্থনীতির জন্য স্বস্তির খবর।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য