ফজরের নামাজের পর ওসমান হাদির কবর জিয়ারত করছেন জামায়াত আমির
২১ ডিসেম্বর ২০২৫, ৯:৪৩:৫০
ছবি: সংগৃহীত
ওসমান হাদি হত্যাকাণ্ডে সরকার যা করেছে তাতে জনগণ সন্তুষ্ট নয়। রোববার (২১ ডিসেম্বর) ফজরের নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ মন্তব্য করেছেন।
তিনি দাবি জানিয়েছেন সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদের গ্রেপ্তার করতে হবে।
এ-সময় নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আশাবাদী জামায়াত। এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করবে তার দল। তবে নির্বাচন যেন সুষ্ঠু হয়, প্রতিফলিত হয় জনমত- এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মাঝে আদর্শ-কৌশলের ভিন্নতা থাকলেও লড়াই বুদ্ধিবৃত্তিক হওয়া উচিত।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD
























মন্তব্য