অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে সিএসই টেক ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে দিনব্যাপী সিএসই টেক ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীরা প্রযুক্তি, সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান, প্রোগ্রামিং কুইজ প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশন। প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। রিসোর্স পারসন উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন।
প্রধান অতিথি শামসুল আলম লিটন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, পড়াশোনার পাশাপাশি সৃজনশীল দক্ষতা একজন শিক্ষার্থীকে সফলতার পথে এগিয়ে নিতে পারে। তিনি আশা প্রকাশ করেন, স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের মাধ্যমে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় দেশের শিক্ষিত বেকারদের দক্ষ জনশক্তিতে রূপান্তরে ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি মো. কামরুজ্জামান লিটু বলেন, বিশ্ববিদ্যালয় পূর্বের অপূর্ণতা কাটিয়ে মানসম্মত শিক্ষা ও প্রযুক্তি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। তরুণ প্রজন্ম প্রযুক্তির সঠিক ব্যবহার করলে বিশ্ব জয় সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
চীফ একাডেমিক অ্যাডভাইজর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম শিক্ষার্থীদের একাডেমিক ও সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, প্রতিদিন কিছু না কিছু শেখার মাধ্যমে নিজেকে উন্নত করা সম্ভব।
সভাপতির বক্তব্যে ভিসি ড. মো. জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু লক্ষ্য নির্ধারণ করলেই হবে না, সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।
রিসোর্স পারসন ড. মোহাম্মদ নাসির উদ্দিন শিক্ষার্থীদের পড়াশোনায় তাত্ত্বিক ও practically প্রস্তুতি বৃদ্ধির পরামর্শ দেন এবং বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহায়তা করবে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য