অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন
ছবি: সংগৃহীত
অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) উৎসবমুখর পরিবেশে বিশ্ব ফার্মাসিস্ট ২০২৫ দিবস উদযাপন করা হয়েছে। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী, শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান। তিনি ফার্মেসি পেশার গুরুত্ব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থীদের আধুনিক দক্ষতা ও পেশাগত যোগ্যতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের যোগ্য ও দায়িত্বশীল ফার্মাসিস্ট হয়ে ওঠার আহ্বান জানান।
সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন এবং সদস্য-সচিব মোঃ কামরুজ্জামান লিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সেলিম রেজা এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মোঃ মাহবুবুল হক।
আলোচনা অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন ফার্মেসি বিভাগের এডভাইজর অধ্যাপক ড. মোঃ আসলাম হোসেন। অনুপ্রেরণাদায়ক উদ্বোধনী বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান —যা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফার্মেসি বিভাগের অগ্রগতিতে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চীফ একাডেমিক এডভাইজর অধ্যাপক ড. এবিএম শহীদুল ইসলাম, ট্রেজারার, রেজিস্ট্রার এবং আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। দিনটির অন্যতম আকর্ষণ ছিল কেক কাটা, যেখানে সকল অতিথিরা একসঙ্গে অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আসমা কবির এর ধন্যবাদজ্ঞাপন বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। তিনি সকল অতিথি, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং অনুষ্ঠানের স্পন্সর—ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড—এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁদের অবদানে এই উৎসবটি সার্থক ও স্মরণীয় দিন হয়ে ওঠে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


























মন্তব্য