একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি
২৭ আগস্ট ২০২৫, ৯:২৮:২৬
ছবি: সংগৃহীত
একসঙ্গে একই দিনে ২২৫ কর পরিদর্শককে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বুধবার (২৭ আগস্ট) কর প্রশাসন-২ দ্বিতীয় সচিব মো. আনিসুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ১৮ আগস্ট একযোগে ১৩১ জন সহকারী কর কমিশনারকে বদলি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এরপর ১৯ আগস্ট ৪১ অতিরিক্ত কর কমিশনারকে বদলি করা হয়। আর ২১ আগস্ট ৫৩ অতিরিক্ত সহকারী কর কমিশনারকে বদলি করা হয়।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD

























মন্তব্য