শনিবার ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:১০ অপরাহ্ণ

ইরানের কাছে পরাজয়ের মাধ্যমে মার্কিন আধিপত্যের পতন শুরু: রুশ সিনেটর

১৮ এপ্রিল, ২০২৬ ৩:২২:০৬

এবার রাশিয়ার সংসদের উচ্চকক্ষের তথ্য বিষয়ক কমিটির প্রধান আলেক্সেই পুশকভ বলেছেন, ইরানের কাছে সামরিক পরাজয়ের মাধ্যমে বিশ্ব পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তির পতন ঘটছে, তাদের আধিপত্যের পতন শুরু হয়েছে।  শুক্রবার তাস সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলেক্সেই পুশকভ আরও বলেন, নিঃসন্দেহে, মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া এবং এই অঞ্চলে মার্কিন মিত্রদের ওপর হামলা চালানোর সক্ষমতা দেখিয়ে দিয়ে ইরান একটি পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ভাবমূর্তির ব্যাপক ক্ষতি করেছে।

তিনি আরও বলেন, ‘আগ্রাসীদের আক্রমণের বিরুদ্ধে উচ্চ পর্যায়ের প্রতিরোধ প্রদর্শন করে ইরান পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে পতনের মুখে ঠেলে দিয়েছে, যা ওয়াশিংটনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।’ এই সিনিয়র রুশ সিনেটর বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে এই কারণে পরাজিত করতে সক্ষম হয়েছে যে, এটি আমেরিকানদেরকে যুদ্ধে তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে বাধা দিয়েছে, যা বিশ্বের শীর্ষ পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্রকে পতনের দিকে নিয়ে যাবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রের ওপর ইরানের বিজয় থেকে বোঝা যায়-  

ক) যুক্তরাষ্ট্র ইরানে শাসনব্যবস্থা পরিবর্তন করতে পারবে না।

খ) ইরান যুক্তরাষ্ট্রকে নিরস্ত্রীকরণের অনুমতি দেবে না অর্থাৎ যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান শর্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিত্যাগ করতে হবে কিন্তু ইরান তা মেনে নেবে না।

গ) ইরান যুক্তরাষ্ট্রকে তার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে দেবে না।

পুশকভ স্পষ্ট করেন, ভবিষ্যতে এই বিষয়গুলো নিয়ে আলোচনার সময় পরিস্থিতি কীভাবে এগোয় তা আমরা দেখব, কিন্তু আমি মনে করি না যে ইরান তার অবস্থানগুলোর কোনোটি থেকে সরে আসবে। সূত্র: তাস

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310

Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD