ইরান যুদ্ধ শেষের পথে: ট্রাম্প
ছবি: সংগৃহীত
ইরানকে ঘিরে চলমান যুদ্ধ প্রায় শেষের পথে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও চূড়ান্ত সমাধান না এলেও, নতুন করে আলোচনার সম্ভাবনা জোরালো হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এতে দীর্ঘদিনের সংঘাতের অবসান নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। খবর আনাদোলু
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ ‘শেষের খুব কাছাকাছি’। বুধবার (১৫ এপ্রিল) প্রচারিত হওয়ার কথা থাকা এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ফক্স বিজনেসের উপস্থাপক মারিয়া বার্তিরোমোকে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় এটি শেষের খুব কাছাকাছি। হ্যাঁ, আমি এটিকে প্রায় শেষ হয়ে গেছে বলেই দেখি।’
সাক্ষাৎকারটির একটি ভিডিও অংশ যুক্তরাষ্ট্রভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা হয়েছে। ট্রাম্প আরও বলেন, ‘আপনি জানেন, যদি আমি এখনই সবকিছু গুটিয়ে নিই, তাহলে তাদের দেশ পুনর্গঠনে ২০ বছর লেগে যাবে। তবে আমরা এখনও শেষ করিনি। কী হয় দেখা যাবে। আমার মনে হয় তারা খুবই আগ্রহী একটি চুক্তি করতে।’
এর আগে বার্তিরোমো ইনস্টাগ্রামে একটি ভিডিওতে বলেন, সাক্ষাৎকারে ট্রাম্প বারবার ইরান যুদ্ধ নিয়ে অতীত কাল ব্যবহার করছিলেন। তখন তিনি সরাসরি প্রশ্ন করেন, ‘যুদ্ধ কি শেষ?’ জবাবে তিনি জানান, ট্রাম্প তখন বলেন, ‘এটা শেষ।’
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে গত সপ্তাহান্তে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনা হয়। তবে সেখানে কোনও সমঝোতা হয়নি। নতুন করে আরেক দফা আলোচনা আয়োজনের চেষ্টা চলছে।
ট্রাম্প মঙ্গলবার বলেন, সরাসরি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তা আগামী দুই দিনের মধ্যেই পাকিস্তানে হতে পারে। গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এই যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310
Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD

মন্তব্য