বুধবার ১৫ এপ্রিল, ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ণ

ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ ২৭ হাজার কোটি ডলার

১৫ এপ্রিল, ২০২৬ ১:৩৫:৩৭
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনের প্রেক্ষিতে ‍শুরু হওয়া যুদ্ধে ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ আকাশচুম্বী। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে ইরান এবং এই বিষয়টিকে ভবিষ্যৎ আলোচনায় ক্ষতিপূরণের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে তারা।

রুশ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, ‘প্রাথমিক ও খুবই আনুমানিক হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার (২৭ হাজার কোটি ডলার)। তবে এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।’

তিনি জানান, ইরানের কর্মকর্তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে ভবনের ক্ষতি এবং শিল্পকারখানা বন্ধ থাকার কারণে রাজস্ব ক্ষতিও অন্তর্ভুক্ত করা হচ্ছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএর বরাতে মোহাজেরানি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে গত সপ্তাহান্তে অনুষ্ঠিত আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টিও উত্থাপন করা হয়েছে।’

এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, পাকিস্তানে অনুষ্ঠিত ওই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হলেও কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। এদিকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনে লেবাননেও নজিরবিহনীর হামলা চালিয়েছে ইসরায়েল, যা এখনও চলমান রয়েছে।

এ সংকট সমাধানে কয়েক দশক পর প্রথমবারের মতো সরাসরি কূটনৈতিক আলোচনায় বসতে যাচ্ছে দু’দেশ। ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য এই আলোচনায় অংশ নেবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লাইটার এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদে।
সূত্র: বিবিসি

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310

Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD