বুধবার ১৫ এপ্রিল, ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ণ

মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪ এপ্রিল, ২০২৬ ৮:০৪:০৭
ফাইল ছবি

মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টেকনাফ উপজেলার এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নির্ধারিত দায়িত্ব যথাযথভাবে পালন করবে। খুব শিগগিরই এ বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে, যার মাধ্যমে বাংলাদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করা হবে।

তিনি আরও বলেন, বর্তমানে জুয়া ও অনলাইন জুয়ার বিস্তার একটি বড় সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এ সমস্যা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সরকার গবেষণা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মানবপাচারের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের কিছু অঞ্চলে—বিশেষ করে টেকনাফ, উখিয়া ও কক্সবাজার এলাকায় এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মানবপাচার রোধে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট এলাকাগুলোতে কঠোর নজরদারি ও সমন্বিত অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, অপরাধ দমনে জনগণের তথ্য ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোথায় কী ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে সে বিষয়ে তথ্য দিলে আইনশৃঙ্খলা বাহিনী আরও কার্যকরভাবে ব্যবস্থা নিতে পারবে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310

Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD