প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

ঘানায় ফুটবলারদের বাসে ডাকাতের হামলা, নিহত ১

১৩ এপ্রিল ২০২৬, ১১:৩৮:৫৩

ছবি: সংগৃহীত

ঘানার প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে দলীয় বাসে ফেরার পথে সশস্ত্র ডাকাতের হামলায় নিহত হয়েছেন তরুণ ফুটবলার ডমিনিক ফ্রিম্পং। রোববার (১২ এপ্রিল) এই ঘটনা ঘটেছে।

বেরেকুম চেলসি ক্লাবের খেলোয়াড়রা সামারটেক্সে অনুষ্ঠিত একটি ম্যাচ শেষে নিজ গন্তব্যে ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা তাদের বাসে হামলা চালায়। হামলার সময় বাসটি পেছনে ঘোরানোর চেষ্টা করছিল। 

ঠিক তখনই হামলাকারীরা গুলি চালায়। এতে ২০ বছর বয়সী উইঙ্গার ফ্রিম্পং মাথায় গুলিবিদ্ধ হন।গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। এই ঘটনায় তিনিই একমাত্র নিহত ব্যক্তি বলে জানা গেছে।

ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, ডমিনিক ফ্রিম্পংয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। এটি ঘানার ফুটবলের জন্য বড় ক্ষতি।

এই ঘটনায় দেশটির ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তরুণ এই ফুটবলারের আকস্মিক মৃত্যুতে সতীর্থ ও সমর্থকদের মধ্যেও গভীর শোক বিরাজ করছে। 

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য