বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন
আগামী ১৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে চান কারাগারে থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন। এ জন্য নির্বাচনের ফরমে তার স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গতকাল (১২ এপ্রিল) ঢাকার জেলা প্রশাসক বরাবরে আবেদন দেওয়া হয়েছে। সুমনের পক্ষে অ্যাডভোকেট লিটন আহমেদ আবেদনটি জমা দিয়েছেন।
এ বিষয়ে লিটন আহমেদ গণমাধ্যমকে জানান, বার কাউন্সিল নির্বাচনে সুমন অংশ নিতে চান। নির্বাচনে প্রার্থিতার জন্য মনোনয়নপত্র দাখিলের সময়সীমা ১৬ এপ্রিল শেষ হচ্ছে। প্রার্থী হতে হলে নির্বাচনের ফরমে সুমনের স্বাক্ষর প্রয়োজন। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে গতকাল ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদনটি দেওয়া হয়েছে।
২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে মিরপুর-৬ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তিনি হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310
Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য