সিকেডি হাসপাতালে চাঁদা দাবি, যুবদল নেতা মঈন গ্রেফতার
এবার রাজধানীর শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের চাঁদা দাবির ঘটনায় সাবেক যুবদল নেতা মঈন উদ্দিন মঈনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার আরও ছয় সহযোগীকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার (১৩ এপ্রিল) র্যাব সদরদফতর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আলোচিত এ ঘটনায় মোট সাত জনকে গ্রেফতার করা হলো। তবে বিস্তারিত জানানো হয়নি।
এদিকে গত রাতে রাজধানীর তেজগাঁও বিভাগের পুলিশের উপ-কমিশনার ইবনে মিজান জানান, ওই চাঁদা দবির ঘটনায় র্যাব চার জনকে গ্রেফতার করেছে।
শনিবার (১১ এপ্রিল) সিকেডি হাসপাতালের ওটি ইনচার্জ আবু হানিফ বাদী হয়ে মঈন উদ্দিন মঈনকে ১ নম্বর আসামি করে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। এর আগে, শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে ওই হাসপাতালে চাঁদা দাবি ও মব সৃষ্টি ঘটনা ঘটে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310
Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য