রবিবার ১২ এপ্রিল, ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের কথা আমরা ভুলব না: ইরান

১২ এপ্রিল, ২০২৬ ৫:০১:১২

এবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের অভিজ্ঞতা তেহরান ভুলে যায়নি, ভবিষ্যতেও ভুলবে না। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষ হওয়ার পর রোববার সামাজিকমাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি একথা বলেন। পোস্টে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা সহজতর করার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন বাঘাই।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা ও বিদ্বেষের অভিজ্ঞতা আমরা ভুলিনি এবং ভুলবও না। ঠিক যেমন আমরা দ্বিতীয় ও তৃতীয়বার চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় তাদের এবং ইসরাইলের করা জঘন্য অপরাধ ক্ষমা করব না’। তিনি গত বছরের জুনে এবং এই বছরের ২৮ ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, আলোচনায় ইরানের প্রতিনিধিরা তেহরানের অধিকার ও স্বার্থ রক্ষায় তাদের সকল শক্তি, অভিজ্ঞতা এবং জ্ঞান ব্যবহার করেছেন। আমাদের বয়োজ্যেষ্ঠ, প্রিয়জন এবং দেশবাসীর গভীর শোক ইরানি জাতির স্বার্থ ও অধিকার রক্ষায় জন্য আমাদের সংকল্পকে আগের চেয়ে আরো বেশি শক্তিশালী করেছে।’

মুখপাত্র বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি এবং মহৎ ইরানি সভ্যতার প্রতি আমাদের মহান ঐতিহাসিক দায়িত্ব পালনে কোনো কিছুই আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারবে না এবং দেওয়া উচিতও নয়। ইসলামিক প্রজাতন্ত্র ইরান জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে এবং দেশের কল্যাণে কূটনীতিসহ সকল উপায় ব্যবহারে দৃঢ়প্রতিজ্ঞ।’ সূত্র: তাসনিম নিউজি এজেন্সি

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310

Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD