মতপার্থক্য থাকলেও সংলাপ চলবে, এক বৈঠকেই চুক্তির আশা কেউ করেনি: ইরান
এবার পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ ১৪ ঘণ্টার বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলেও ইরান জানিয়েছে, মতপার্থক্য থাকা সত্ত্বেও সংলাপ এখন আরও গভীর কারিগরি পর্যায়ে প্রবেশ করেছে। এছাড়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এক বৈঠকেই চুক্তিতে পৌঁছানো যাবে, এমন আশা কেউ করেনি।
রোববার (১২ এপ্রিল) জিও নিউজের খবরে বলা হয়, ইরান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠক শেষে উভয় পক্ষের বিশেষজ্ঞ দল এখন লিখিত প্রস্তাব ও কারিগরি নথি আদান-প্রদান করছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ থাকলেও আলোচনা চলমান থাকবে। এর মাধ্যমে সংকট নিরসনের পথ খোঁজার চেষ্টা অব্যাহত রয়েছে।
পাকিস্তান সরকার এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য যুদ্ধবিরতি বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি জানান, ভবিষ্যতেও পাকিস্তান দুই দেশের মধ্যে সংলাপ এগিয়ে নিতে কাজ করে যাবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘তেহরান ও ওয়াশিংটন এক বৈঠকেই একটি চুক্তিতে পৌঁছাবে, এমনটা কেউ আশা করেনি। কয়েকটি বিষয়ে অগ্রগতি হলেও দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু এখনো অমীমাংসিত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিনের সংঘাত ও অবিশ্বাসের প্রেক্ষাপটে এই আলোচনা হয়েছে, তাই ধাপে ধাপে অগ্রগতি অর্জনই এখানে মূল বিষয়। এটা স্বাভাবিক যে, আমরা শুরু থেকেই এক বৈঠকেই একটি চুক্তিতে পৌঁছানোর আশা করিনি। ইরান, পাকিস্তান ও আঞ্চলিক মিত্রদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে।’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310
Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য