এ সপ্তাহে ২ দিন ম্যানেজ করতে পারলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
১১ এপ্রিল ২০২৬, ১০:৪৯:৫৯
ফাইল ছবি
সরকারি ছুটির তালিকা অনুযায়ী মাত্র দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর পরের দুই কর্মদিবস বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) ছুটি নিলেই সুযোগ হবে দীর্ঘ অবকাশের।
এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকায় স্বাভাবিকভাবেই টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে।
ফলে মাত্র দুই দিনের ছুটি ম্যানেজ করতে পারলেই সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© Sangbad Bela ২০২৬ - Developed by RL IT BD

























মন্তব্য