রবিবার ১২ এপ্রিল, ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ণ

অন্য দেশগুলোর সাহস নেই, তাই যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি সাফ করছে: ট্রাম্প

১১ এপ্রিল, ২০২৬ ১০:২৮:২২
ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে ইরানের পাতা মাইন অপসারণ ও নৌপথ নিরাপদ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প-এর এই ঘোষণার পরপরই প্রণালিতে দৃশ্যমান পরিবর্তন লক্ষ্য করা গেছে। শনিবার (১১ এপ্রিল) প্রথমবারের মতো দুটি বিশাল চীনা সুপারট্যাঙ্কার নির্বিঘ্নে এই প্রণালি অতিক্রম করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান-এর নৌ ও বিমান বাহিনী কার্যত ধ্বংস হয়ে গেছে। তেহরানের ব্যবহৃত ২৮টি মাইন-বোট সমুদ্রের তলদেশে চলে গেছে বলেও তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র বর্তমানে পুরো প্রণালিটি সম্পূর্ণভাবে ‘সাফ’ করার কাজ চালিয়ে যাচ্ছে। এছাড়া তিনি বলেন, চীন, জাপান ও জার্মানি-র মতো দেশগুলোর এ ধরনের উদ্যোগ নেওয়ার মতো সাহস বা সক্ষমতা নেই।

এদিকে শিপিং ডাটা সংস্থা ‘এলএসইজি’-র তথ্য অনুযায়ী, এশিয়ার বৃহত্তম তেল শোধনাগার সিনোপেকের চার্টার করা দুটি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার— ‘কসপিয়ার্ল লেক’ ও ‘হে রং হাই’ সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ দুটি ইরাক ও সৌদি আরব থেকে আনা প্রায় ৪০ লাখ ব্যারেল তেল বহন করে ইরানের লারাক দ্বীপের পাশ কাটিয়ে নিরাপদ জলসীমায় পৌঁছেছে।

চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির পর এই বাণিজ্যিক জাহাজগুলোর চলাচলকে বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য একটি বড় স্বস্তি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। যদিও ইরান দাবি করেছে যে তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD