ইরান ইস্যুতে আলোচনার জন্য পাকিস্তান পৌঁছালেন জেডি ভ্যান্সসহ মার্কিন প্রতিনিধিদল
এবার যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে আলোচনায় যোগ দিতে পাকিস্তানে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও শীর্ষ উপদেষ্টা স্টিভ উইটকফ।
এদিকে ভ্যান্স শুক্রবার এয়ার ফোর্স টুতে ওয়াশিংটন ত্যাগ করেন। তিনি মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
এরআগে শুক্রবার ইসলামাদে পৌঁছায় ইরানি প্রতিনিধি দল। ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন সংসদ স্পিকার বাঘের কালিবাফ এবং এতে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি আলী বাঘেরি কানি এবং শনিবার ইসলামাবাদে ইতোমধ্যে উপস্থিত থাকা অন্যান্যরা।
পাকিস্তানের শীর্ষ কূটনীতিক ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির, জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানি প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য