শনিবার ১১ এপ্রিল, ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন

১১ এপ্রিল, ২০২৬ ১১:৪৫:১২
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর ষোলোশহরের ২ নম্বর গেট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

স্থানীয়দের ধারণা, ভবনটির দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিস আগুনের সূত্রপাত নিয়ে কোনো তথ্য জানায়নি।

শপিং কমপ্লেক্সটির উত্তর পাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা নিরলসভাবে কাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD