মঙ্গলবার ১৪ এপ্রিল, ২০২৬, ০৭:১১ অপরাহ্ণ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

১০ এপ্রিল, ২০২৬ ১০:৩৩:২৯
ছবি: সংগৃহীত

আরব সাগরে বিপদ সংকেত পাঠানো একটি বাণিজ্যিক জাহাজের ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, উদ্ধারকৃত নাবিকদের মধ্যে বাংলাদেশসহ পাঁচ দেশের নাগরিক ছিলেন। পরে তাদের চিকিৎসার জন্য করাচিতে স্থানান্তর করা হয়।

আইএসপিআর জানায়, শুক্রবার (১০ এপ্রিল) একটি বাণিজ্যিক জাহাজ থেকে জরুরি বিপদ সংকেত পাওয়ার পর পাকিস্তান নৌবাহিনী দ্রুত সাড়া দেয়। পাকিস্তানের উপকূল থেকে প্রায় ২০০ নটিক্যাল মাইল (প্রায় ৩৭০ কিলোমিটার) দূরে উত্তর আরব সাগরে এই অভিযান পরিচালিত হয়।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, এমভি গোল্ড অটাম নামের বাণিজ্যিক জাহাজটি থেকে মোট ১৮ জন নাবিককে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। যদিও কোন দেশের কতজন নাবিক বা তাদের নাম-পরিচয় নিশ্চিত করা হয়নি।

বিপদ সংকেত পাওয়ার পর প্রথমে পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি (পিএমএসএ) তাদের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (এমআরসিসি) সক্রিয় করে। পরিস্থিতি মোকাবিলা এবং দ্রুত সমুদ্রপথে সহায়তা নিশ্চিত করতে তাৎক্ষণিকভাবে কুইক রিঅ্যাকশন কার্যক্রম শুরু করা হয়।

নির্ধারিত এলাকায় টহলরত পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস হুনাইনকে দ্রুত ওই জাহাজকে সহায়তার জন্য নির্দেশ দেয়া হয়। নৌবাহিনী এই অভিযানকে তাদের পেশাদারিত্ব ও কার্যকর দক্ষতার উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বর্ণনা করেছে। সূত্র: সামা টিভি ও আল জাজিরা।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310

Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD