প্রচ্ছদ / খেলাধুলা / বিস্তারিত

নিউজিল্যান্ড সিরিজের পরিবর্তিত সূচি প্রকাশ করল বিসিবি

১০ এপ্রিল ২০২৬, ১২:২৪:৫৪

ছবি: সংগৃহীত

আগেই জানা গিয়েছিল, নিউজিল্যান্ড সিরিজে ম্যাচের সূচিতে আসতে যাচ্ছে পরিবর্তন। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সাশ্রয়ের কথা মাথায় রেখে ঘরের মাঠে আসন্ন তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি সিরিজের ম্যাচের সময় এগিয়ে আনার কথা জানিয়েছিলেন তামিম ইকবাল। এবার আনুষ্ঠানিকভাবে সিরিজের পরিবর্তিত সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগের সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ হওয়ার কথা ছিল বেলা ২টায়। এখন সেটা এগিয়ে আনা হয়েছে সকাল ১১টায়। আগের সূচিতে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। সর্বশেষ প্রকাশিত সূচিতে টি-টোয়েন্টি ম্যাচ শুরুর সময় ধরা হয়েছে বেলা ২টা। তবে ম্যাচের তারিখ এবং ভেন্যু আছে আগের মতোই।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হবে ১৭ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। একই ভেন্যুতে পরের ওয়ানডে ২০ এপ্রিল। সিরিজের তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল। এরপর মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২ মে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

মন্তব্য