চুক্তি না মানলে আবার যুদ্ধ: ইরানকে ট্রাম্প
ছবি: সংগৃহীত
এবার ইরান যুদ্ধবিরতির শর্ত না মানলে আবারও অভূতপূর্ব সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নির্ধারিত শান্তি আলোচনার আগে বুধবার (৮ এপ্রিল) রাতে তিনি এই সতর্কবার্তা দেন।
মধ্যরাতের কিছু আগে সামাজিক মাধ্যমে দেয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের সব যুদ্ধজাহাজ, বিমান ও সামরিক সদস্য অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্র ও প্রয়োজনীয় সব সামগ্রীসহ ইরানের আশপাশে অবস্থান বজায় রাখবে, যতক্ষণ না চূড়ান্ত চুক্তি সম্পূর্ণভাবে বাস্তবায়িত হচ্ছে।’
এর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতির শর্ত ছিল, ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলতে হবে। কিন্তু ইসরায়েল লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ না করা পর্যন্ত ইরান প্রণালি খুলতে রাজি হয়নি বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে, লেবানন এই যুদ্ধবিরতির অংশ ছিল না। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স স্বীকার করেন, এ বিষয়ে যৌক্তিক ভুল বোঝাবুঝি হয়েছে। অন্যদিকে, যুদ্ধ বন্ধের অন্যতম মধ্যস্থতাকারী পাকিস্তান জোর দিয়ে বলেছে, লেবানন যুদ্ধবিরতির অন্তর্ভুক্ত।
এদিকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান বাধা দিচ্ছে—এমন খবর অস্বীকার করেছে তেহরান। দেশটি জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে জাহাজ চলাচল বেড়েছে। তবে ট্রাম্পের বক্তব্য থেকে স্পষ্ট, ইরান নিয়ে তার অসন্তোষ আবারও বাড়ছে।
ট্রাম্প সতর্ক করে বলেন, ‘যদি কোনো কারণে চুক্তি মানা না হয় তাহলে হামলা আবার শুরু হবে, যা আগের চেয়ে বড়, শক্তিশালী এবং আরও ভয়াবহ।’ তিনি আরও বলেন, ‘অনেক আগেই সিদ্ধান্ত হয়েছে—কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং হরমুজ প্রণালি অবশ্যই খোলা ও নিরাপদ থাকবে।’
একই সঙ্গে ট্রাম্প বলেন, ‘এরই মধ্যে আমাদের শক্তিশালী সামরিক বাহিনী প্রস্তুতি নিচ্ছে এবং বিশ্রাম নিচ্ছে। তারা পরবর্তী অভিযানের অপেক্ষায় রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য