বৃহস্পতিবার ৯ এপ্রিল, ২০২৬, ০৯:১৮ অপরাহ্ণ

হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই দেখব কোন স্কুলে কী হচ্ছে: শিক্ষামন্ত্রী

৯ এপ্রিল, ২০২৬ ৬:০০:৫৫

এবার শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা নিয়ে শিক্ষার্থীরা ‘ভয়’ পাচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, সিসি ক্যামেরার মাধ্যমে আমার শিক্ষকরা ঠিকমত ক্লাসে পড়াচ্ছে কিনা, তা তদারকি করব। এতে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কিছু নেই। তারা শিক্ষকদের রিসিভ বা গ্রহণ করতে পারছেন কিনা বুঝার জন্য হেলিকপ্টারে গিয়ে নয়, নিজ কক্ষে বসেই স্কুলে কী হচ্ছে জানতে পারব।

শিক্ষামন্ত্রী বলেন, এখন কী আর আগের দিন রয়েছে, আমি ঘুরে ঘুরে দেখব? এখন কী আর আগের দিন রয়েছে আমাকে হেলিকপ্টার নিয়ে যেতে হবে? আমাদের মিডিয়া ও ইন্টারনেট রয়েছে, তখন কী ইন্টারনেট ছিল? এখন আমি রুমে বসে বসে দেখব? কোন স্কুল কী করছে, কোথায় কী হচ্ছে, তা রুমে বসে দেখব। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর দনিয়া কলেজে ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, তথ্য ও প্রযুক্তি বিভাগ এবং ইউনিসেফের’ যৌথ আয়োজনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আ ন ম এহছানুল হক মিলন বলেন, সামনে এসএসসি পরীক্ষা, এটা ভালোভাবে যেন হয়, কোনো ভীতি যেন প্রদর্শন না করা হয়। আমি দেখছি, ফেসবুকে তারা নিজেরা নিজেরাই ভয় পাচ্ছে। ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই। সুন্দর পরীক্ষা হবে। আমরা মনিটরিং করব। সিসি ক্যামেরা অনেকে ভয় পাচ্ছে। সিসি ক্যামেরার মাধ্যমে আমার শিক্ষকরা ঠিকমত ক্লাসে পড়াচ্ছে কিনা, তা তদারকি করব।

তিনি বলেন, আমার শিক্ষকদের ঠিকমতো পড়াতে হবে। ক্লাসরুম টিচিং রেকর্ড থাকতে হবে। আমি আমার সুবিধামতো সিসি ক্যামেরার মাধ্যমে দেখব, শিক্ষকরা পড়াচ্ছেন কিনা। এটা নিয়ে এত ভয়ের কি আছে? এটা নিয়ে ট্রল করছে। শিক্ষকরা ক্লাস করাচ্ছে কিনা এটা আমি দেখব। আমাকে দেখতেই হবে। শিক্ষার্থীরা তাকে রিসিভ বা গ্রহণ করলেন কিনা এটা আমি দেখব না? তিনি আরও বলেন, এখন কী আর আগের দিন রয়েছে, আমি ঘুরে ঘুরে দেখব? এখন কী আর আগের দিন রয়েছে আমাকে হেলিকপ্টার নিয়ে যেতে হবে? আমাদের মিডিয়া ও ইন্টারনেট রয়েছে, তখন কী ইন্টারনেট ছিল? এখন আমি রুমে বসে বসে দেখব? কোন স্কুল কী করছে, কোথায় কী হচ্ছে, তা রুমে বসে দেখব। আমি কেন সারাবাংলাদেশে যাব, যাওয়ার প্রয়োজন আছে?

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD