বৃহস্পতিবার ৯ এপ্রিল, ২০২৬, ০৮:০৩ অপরাহ্ণ

ইরান যুদ্ধে ‘মানসিক চাপে’ ৯.৫ লাখ গ্যালন কফি খেয়েছেন মার্কিন সেনারা

৯ এপ্রিল, ২০২৬ ৪:১৭:৫৭

এবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের সামনে এক অভিনব তথ্য উপস্থাপন করলেন। অপারেশন এপিক ফিউরি চলাকালীন মার্কিন সেনারা কতটা খাবার ও পানীয় গ্রহণ করেছেন, তার হিসাব তুলে ধরলেন তিনি।

প্রায় ছয় সপ্তাহের এই যুদ্ধে মার্কিন সেনারা ৬০ লাখেরও বেশি বেলা খাবার খেয়েছেন। কফি পান করেছেন ৯ লাখ ৫০ হাজার গ্যালনেরও বেশি। হিসাব করলে এটি প্রায় ৭৬ লাখ কাপ কফির সমান। এনার্জি ড্রিংক পান করেছেন ২০ লাখ ক্যান। এর বাইরে প্রচুর পরিমাণে নিকোটিনও ব্যবহৃত হয়েছে।

কেইন বলেন, ‘পথে আমরা ৬০ লাখেরও বেশি বেলা খাবার খেয়েছি, আমার হিসাবে ৯ লাখ ৫০ হাজার গ্যালনেরও বেশি কফি, ২০ লাখ এনার্জি ড্রিংক এবং প্রচুর নিকোটিন নিয়েছি।’ তিনি হেসে যোগ করেন, ‘তবে আমি বলছি না যে আমাদের কোনো সমস্যা আছে।’ এনার্জি ড্রিংকগুলো মনস্টার নাকি সেলসিয়াস ছিল, তা তিনি নির্দিষ্ট করে বলেননি।

যুদ্ধে অংশ নেওয়া সেনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কেইন বলেন, ‘এটা কঠোর ও নির্মম কাজ। এটা বিশৃঙ্খল, গরম, অন্ধকার, অনিশ্চিত এবং সবসময় অজানা বিপদ থাকে। আমাদের সেনারা গর্বের সঙ্গে সেই অজানার ভেতরে পা রেখেছেন এবং এগিয়ে গেছেন। এই সবকিছুর মধ্যে দিয়ে যৌথ বাহিনী সেই অটল মনোবল দেখিয়েছে যা দেশ আমাদের কাছে প্রত্যাশা করে।’ ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, পেন্টাগন ‘আপাতত’ তার কাজ করেছে, তবে তারা এই অঞ্চলে ‘আশপাশেই থাকবে।’

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

সর্বশেষ

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD