ইরানের ইউরেনিয়ামের ‘নিখুঁত যত্ন’ নেয়া হবে: ট্রাম্প
এবার তেহরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইরানের ইউরেনিয়ামের ‘যথাযথ ব্যবস্থা’ করা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা এএফপি-কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের কী হবে, এ বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘সেটির নিখুঁতভাবে ব্যবস্থা নেয়া হবে। তা না হলে আমি মীমাংসা করতাম না।’
এছাড়া, ইরান এখন তাদের পুনর্গঠন কার্যক্রম শুরু করতে পারে বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে ‘বিশ্ব শান্তির জন্য বড় দিন’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘বিশ্ব শান্তির জন্য একটি বড় দিন! ইরান এটি চায়, তারা যথেষ্ট সহ্য করেছে! একইভাবে, অন্যরাও তাই!’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জট নিরসনে সহায়তা করবে। অনেক ইতিবাচক পদক্ষেপ দেখা যাবে! প্রচুর অর্থ উপার্জন হবে। ইরান পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে পারবে।’
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা সব ধরনের রসদপত্র নিয়ে যাবো এবং সবকিছু যাতে ভালোভাবে চলে তা নিশ্চিত করার জন্য সেখানে অবস্থান করব। আমার দৃঢ় বিশ্বাস, সবকিছু ঠিকঠাকই হবে। যুক্তরাষ্ট্রে আমরা যেমনটা দেখছি, এটাও মধ্যপ্রাচ্যের স্বর্ণযুগ হতে পারে!!!’
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

























মন্তব্য