এইচ এসসির কেন্দ্র পরিবর্তনের দাবিতে ভূঞাপুরে মানববন্ধন
ছবি: প্রতিনিধি, সংবাদবেলা
আব্দুল লতিফ তালুকদার (টাঙ্গাইল) থেকে: টাঙ্গাইলের ভূঞাপুরে আসন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্র ভূঞাপুর রাখার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছেন ইবরাহীম খাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বরে ইবরাহীম খাঁ সরকারি কলেজের হাজারো শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, ইবরাহীম খাঁ সরকারি কলেজটি ভূঞাপুরের প্রাণকেন্দ্র অবস্থিত। উপজেলার যেকোনো প্রান্ত হতে এই কলেজে আসার সকল সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু ভূঞাপুর থেকে নিকরাইল শমসের ফকির মহিলা কলেজ কেন্দ্রে ভূঞাপুর সদর থেকে প্রায় ১৫ কিলো মিটার দূরত্বে অবস্থিত। যাতায়াত, পরিবহন, বিদ্যুৎসহ নানারকম অসুবিধা রয়েছে এ কেন্দ্রে । উক্ত কেন্দ্রে যাতায়াতের রাস্তা সরু এবং খানাখন্দে ভরা। যে কারণে প্রায়ই শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়। দূরত্ব বেশি হওয়ায় অনেক সময় যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কষ্টকর হয়ে পড়ে। ঝড়বৃষ্টির কারণে অনেক সময় ভিজে যেতে হয়।
শিক্ষার্থীরা আরও বলেন, উক্ত কলেজ কেন্দ্রে প্রায় প্রায় দেড় হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণের পর্যাপ্ত ভবনের সুবিধা নেই। তাই আগামী এইচএসসি পরীক্ষা-কেন্দ্রটি নিকরাইল শমসের ফকির মহিলা কলেজ থেকে ভূঞাপুর সদরে স্থানান্তরের জোর দাবি জানাচ্ছি। তা না হলে আমরা লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য