কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুক্তরাষ্ট্রের ওই এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার জানিয়েছেন, ইরানি সেনারা কাঁধ থেকে ছোড়া মিসাইলে যুদ্ধবিমানটি মাটিতে নামিয়ে আনে। তিনি বলেন, “এটি ছিল একটি কাঁধের, হাতে ধরার কাঁধের মিসাইল, হিট সিকিং মিসাইল। আপনারা ভাগ্যবান, কিন্তু তারা বিমানটিতে শ্যুট করে। আর মিসাইলটি বিমানের ঠিক ইঞ্জিনে আঘাত হানে।”
প্রথমবারের মতো প্রতিপক্ষের আঘাতে মার্কিনিদের এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর পাইলট ও সঙ্গে থাকা অপর ক্রুকে উদ্ধারে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। কিন্তু এই উদ্ধার অভিযান একদমই মসৃণ ছিল না। ওই বিমানের ক্রুদের উদ্ধার করতে গিয়ে মার্কিনিরা একটি এ-১০ যুদ্ধবিমান, দুটি এমসি-১৩০জে হারকিউলিস পরিবহন বিমান এবং অন্তত একটি হেলিকপ্টার হারায়।
সংবাদমাধ্যম সিএনএন বলেছে, মাত্র কয়েক হাজার ডলার মুল্যের একটি মিসাইলের মাধ্যমে সবমিলিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকশ মিলিয়ন ডলারের একাধিক বিমান ধ্বংস করে দিতে সমর্থ হয়েছে মার্কিনিরা। কাঁধ থেকে ছোড়া এসব মিসাইলকে ‘ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম’ বা ম্যানপ্যাডস বলা হয়।
ইরানের কাছে বিভিন্ন ধরনের ম্যানপ্যাডস আছে। যারমধ্যে রয়েছে সোভিয়েত আমলের স্ট্রেলা মিসাইল, রুশ ইগলা মিসাইল এবং ইরানিদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি মিসাঘ মিসাইল। তবে ঠিক কোন মিসাইলটি মার্কিনিদের এফ-১৫ ভূপাতিত করেছে সেটি নিশ্চিত নয়। ম্যানপ্যাডের লঞ্চ টিউব লম্বায় চার থেকে সাড়ে ছয় ফুট লম্বা হয়। আর এগুলোর ওজন হয় ১২ থেকে ২৫ কেজি। সূত্র: সিএনএন
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য