এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে চান ট্রাম্প
এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ভেনেজুয়েলায় খুবই জনপ্রিয়—এমনকি সুযোগ পেলে সেখানে প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিতে পারেন। খবর এনডিটিভির। সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে মজার ছলে তিনি জানান, ভেনেজুয়েলায় যদি তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হন, তাহলে আগের যেকোনো প্রার্থীর চেয়ে বেশি সমর্থন পাবেন।
ট্রাম্প বলেন, ‘আমি এখানের কাজ শেষ করলে ভেনেজুয়েলায় যাব। খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলব—ভাষা শেখায় আমি ভালো। তারপর প্রেসিডেন্ট নির্বাচন করব। ’ তবে তিনি একই সঙ্গে জানান, বর্তমানে ভেনেজুয়েলায় যিনি দায়িত্বে আছেন, তার প্রতি তিনি সন্তুষ্ট।
চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এরপর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগ্রেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও বলেন, ভেনেজুয়েলাকে ঘিরে সংঘাত ‘মাত্র ৪৫ মিনিটেই শেষ হয়ে গেছে’। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দেশটি থেকে বিপুল পরিমাণ তেল সংগ্রহ করেছে।
তার ভাষায়, ‘আমরা শত শত মিলিয়ন ব্যারেল তেল নিয়েছি—যা এখন হিউস্টনে পরিশোধিত হচ্ছে। এই তেল দিয়েই যুদ্ধের খরচ বহুবার উঠে এসেছে।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ভেনেজুয়েলায় এখন ‘ভালো মানুষ’ দায়িত্বে আছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্কও ভালো। তিনি এটিকে ‘অংশীদারিত্ব’ হিসেবে উল্লেখ করেন।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য