মঙ্গলবার ৭ এপ্রিল, ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ণ

ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি, যুক্তরাষ্ট্রকে তীব্র ভাষায় নিন্দা খামেনির

৭ এপ্রিল, ২০২৬ ১২:৪৩:৫০
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও হুমকির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি অভিযোগ করেছেন, শত্রুপক্ষ ইরানকে ‘স্টোন এজে’ বা প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়ার হুমকি দিচ্ছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতির বরাতে আল জাজিরার প্রতিবেদনে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্র, স্কুলসহ বিভিন্ন বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

তার ভাষায়, ‘এগুলো মানবতার বিরুদ্ধে অপরাধের স্পষ্ট উদাহরণ, যা মার্কিন সরকার ও হত্যাকারী ইসরায়েলি শাসন চালাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘শত্রুপক্ষ বেপরোয়াভাবে বলছে, তারা ইরানকে স্টোন এজে ফিরিয়ে নিতে চায়-এটি তাদের আগ্রাসনের ভয়াবহতা প্রকাশ করে।’

আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো নীরব ও উদাসীন রয়েছে। এমনকি তারা হয়তো এই আগ্রাসনের অংশীদার হয়ে উঠছে এবং সংঘাতকে আরও উসকে দিচ্ছে।’

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে একাধিক হামলা, পাল্টা হুমকি এবং কূটনৈতিক অচলাবস্থার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের কঠোর ভাষার বক্তব্য ইঙ্গিত দেয় যে, সংঘাত দ্রুত প্রশমিত হওয়ার সম্ভাবনা কম এবং পরিস্থিতি আরও বিস্তৃত ও তীব্র আকার নিতে পারে।

Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


মন্তব্য

Editor & Publisher: Md. Abdullah Al Mamun

Office: Airport haji camp

Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com

Developed by RL IT BD