এখন থেকে সরকারের সমালোচনা কম করব: আসিফ নজরুল
এবার অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, অধ্যাপনাজীবনে ফেরত গিয়েছি। এখন আমার চিন্তা ভালো কিছু রিসার্চ করা। ভালো কিছু উপন্যাস লেখা। সরকারের সমালোচনা আগের চেয়ে একটু কম করব। সমালোচনা করার সময় আরেকটু সাবধান থাকব। বাইরে থেকে দেখে মনে হয়, খুব সোজা সব কিছু। কিন্তু এত সোজা নয়, অনেক কঠিন। সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
এ সময় মব জাস্টিস নিয়ে করা এক প্রশ্নের জবাবে সাবেক এই উপদেষ্টা বলেন, মব জাস্টিস ঠেকানোর ক্ষেত্রে আমাদের যে ধরনের কঠোরতা বা দৃঢ়তা দেখানোর দরকার ছিল, সেটা দেখাতে ব্যর্থ হয়েছি। তিনি বলেন, গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর পুলিশ বাহিনীর মনোবল ভেঙে যাওয়া এবং প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা চ্যালেঞ্জিং ছিল।
ধানমণ্ডি-৩২ নম্বরের বাড়ি ভাঙার বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। এ ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের নীরব থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করেন। তিনি বলেন, এটা আমাদের চরম ব্যর্থতা। তিনি বলেন, ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো ভাঙচুর হয়নি। কিন্তু পরবর্তী সময়ে কিছু কিছু উসকানি দেওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটেছে। শেখ হাসিনাও বিভিন্ন সময় জুলাই আন্দোলনকারীদের সম্পর্কে বিভিন্ন আক্রমণাত্মক কথা বলেছেন, সে জন্য এ ঘটনাগুলো ঘটেছে।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য