এনসিপিতে যোগ দিলেন ১৫৩২ জন নতুন সদস্য
এবার গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মোট ১৫৩২ জন নতুন সদস্য সংগঠনটিতে যোগ দিয়েছেন। রবিবার (৫ এপ্রিল) গাজীপুরের আহনাফ কিচেন নামক একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় এনসিপি’র কেন্দ্রীয় সংগঠক ও গাজীপুর মহানগরীর সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “সারাদেশে এনসিপিতে বিভিন্ন পেশার মানুষ যোগদান করছেন এবং তারা এনসিপিকে দেশের জন্য নিরাপদ মনে করছেন।” তার কথায়, “গাজীপুরে নতুন সদস্যদের মধ্যে ১ হাজার ২৮ জন অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করেছেন, বাকিরা সরাসরি ফরম পূরণের মাধ্যমে সংগঠনে যোগ দিয়েছেন।” এছাড়া, তিনি জানান যে, যোগদানকারী সদস্যদের মধ্যে অনেকেই পর্যায়ক্রমে এনসিপি ও এর অঙ্গসংগঠন—ছাত্রশক্তি, যুবশক্তি এবং শ্রমিকশক্তির বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হবেন।
এনসিপিতে যোগ দেওয়া সাবেক সেনা কর্মকর্তা কামাল হোসেন বলেন, “তারুণ্যের শক্তি ও অভিজ্ঞতার সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই আমি এনসিপিতে যোগ দিয়েছি।”
আইনজীবী রাশেদুল ইসলাম রবি বলেন, “গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের জন্য কাজ করার লক্ষ্য নিয়েই আমি এনসিপির সঙ্গে যুক্ত হয়েছি।” সভায় উপস্থিত ছিলেন এনসিপির নির্বাহী সদস্য ও শ্রমিকশক্তির প্রধান সংগঠক আরমান হোসাইন, কেন্দ্রীয় সংগঠক সাকিব শাহরিয়ারসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য