র্যাব বিলুপ্তির সিদ্ধান্ত বাহিনী নয়, নেবে সরকার: র্যাব মহাপরিচালক
এবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচলক আহসান হাবীব পলাশ বলেছেন, র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র্যাবের ওপর বর্তায় না। সরকার এ বিষয়গুলো বিবেচনা করবেন। মূল কাজই হচ্ছে র্যাবকে জনগণের সামনে ভালোভাবে উপস্থাপন করা। কাজের মাধ্যমে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। সুতরাং র্যাব সম্পর্কিত যেকোনো সিদ্ধান্ত সরকার নেবে, আমরা শুধু আমাদের কাজটুকু করবো।
আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, বিগত দেড় বছরে র্যাবের অপকর্ম বা অপকীর্তির ইতিহাস কিন্তু খুব বেশি নেই। র্যাবকে সঠিকভাবে পরিচালনা করলে সঠিক পথে পরিচালিত হতে পারে। র্যাবকে ভালো কাজে সম্পৃক্ত করার জন্য সরকার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, মাদক সমাজের একটি অন্যতম বড় ব্যাধি। এর বিস্তার রোধে র্যাব বদ্ধপরিকর। গত ৯০ দিনে র্যাব মাদকবিরোধী অভিযানে ২৪ কেজির অধিক হিরোইন, ৭০০০ বোতল অধিক ফেন্সিডিল এবং ৫০০০ কেজি গাঁজা এবং ১৫ লক্ষ পিস ইয়াবাসহ ৪০০০ লিটার বিদেশি মদসহ অন্যান্য আরও মাদকদ্রব্য উদ্ধার করে এবং প্রায় ১ হাজার ১১৫ জনকে গ্রেফতার করে।
এছাড়াও হত্যা মামলায় গত ৯০ দিনে ৪৮৪ জনকে গ্রেফতার করেছে র্যাব বলে জানান তিনি।
Sangbad Bela’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
Office: Airport haji camp
Phone: +8801712856310 Email: sangbadbela@gmail.com
Developed by RL IT BD
মন্তব্য